যৌতুকের জন্য স্ত্রীর পেটে লাথি মেরে হত্যা, স্বামী গ্রেফতার

আপডেট: March 2, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক: নোয়াখালীর সুবর্ণচরে চর উরিয়া গ্রামে যৌতুকের টাকার জন্য স্ত্রীকে মারধর ও পেটে লাথি মেরে হত্যার ঘটনায় আটক স্বামীকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার দুপুর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেফতার স্বামী মো. রাসেল চরক্লার্ক ইউপির ৮নম্বর ওয়ার্ডের চর উরিয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। নিহত রুনা বেগম চরক্লাক ইউপির ৯ নম্বর ওয়ার্ডের মো. জামাল উদ্দিনের মেয়ে।

এর আগে, ২৭ ফেব্রুয়ারি চর উরিয়া গ্রামে নিহত রুনার স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে।নিহতের চাচা সিরাজ বেপারী অভিযোগ করেন , দুই বছর আগে তার ভাতিজীকে পারিবারিক ভাবে বিয়ে দেয়া হয়। ওই সময় যৌতুক হিসেবে স্বামীকে ১ লাখ ২০ হাজার টাকা দেয়া হয়। পরে বিভিন্ন সময় ব্যবসা করার অজুহাতে টাকার কথা বলে রাসেল তার স্ত্রীকে চাপ প্রয়োগ এবং শারীরিক ভাবে নির্যাতন করতো। এসব বিষয় নিয়ে সামাজিকভাবে একাধিক বার বৈঠক হয়। ২৭ ফেব্রুয়ারি যৌতুকের টাকার জন্য ফের সে তার স্ত্রীকে বেধড়ক মারধর করে।

পরে সোমবার সকাল ১০টার দিকে নির্যাতনের শিকার গৃহবধূ চিকিৎসাধীন অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে মারা যায়। রুনার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে সোমবার বিকেলে ঘাতক স্বামীকে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করে।চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) ইব্রাহীম খলিল বলেন, নিহত গৃহবধূর পিতা জামাল উদ্দিন অভিযুক্ত স্বামীসহ তিনজনকে আসামি করে মামলা করেছেন। ওই মামলার আলোকে আটক আসামিকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network