চাঁদপুরে নাতির জন্য ডাব পাড়তে উঠে গাছেই মারা গেলেন বৃদ্ধ

আপডেট: March 3, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় নাতির জন্য ডাব পাড়তে গাছে উঠেই মৃত্যুকোলে ঢলে পড়লেন দুলাল মল্লিক (৬৫) নামে এক বৃদ্ধ।বুধবার উপজেলার ৬নং বড়কুল ইউনিয়নের সোনাইমুড়ী এলাকায় এ ঘটনা ঘটে।মৃত দুলাল মল্লিক একই এলাকা বাসিন্দা। তিনি দুই ছেলে, তিন মেয়ের জনক।বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান কবির হোসেন মিজি।জানা যায়, সকালে দুলাল মল্লিক নাতির জন্য ডাব পাড়তে গাছে ওঠেন। ওই সময় তিনি গাছেই হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন এবং গাছেই আটকে যান।

বিষয়টি নাতি দেখতে পেয়ে চিৎকার দেয়। পরে তাকে স্থানীয়রা রশির সাহায্যে নামিয়ে হাজীগঞ্জ বাজারে একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করেন। ওই সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি তাকে রশি দিয়ে উদ্ধার করা হচ্ছে। চারদিকে শত শত শোকাহত মানুষ ভিড় করছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network