শিরোনাম
রাঙ্গাবালীতে নলকূপ থেকে বের হচ্ছে গ্যাস, এলাকায় কৌতূহল মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা বরগুনায় নদীতে ভেসে এল ৩০ ফুট লম্বা তিমি অনিয়ম-অব্যবস্থাপনাঃ অল্পের জন্য প্রাণে রক্ষা পেল শেবাচিমের অর্ধশতাধিক শিক্ষার্থী বরিশালে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান বেতাগীতে সেতু আছে, পথ নেই, ঝুঁকি নিয়ে পারাপার বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি, জিম্মি করে মালামাল লুট গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা

রাজাপুরে নির্বাচন অফিসে তালা, কুয়াকাটা ভ্রমণে কর্মকর্তা-কর্মচারীর

আপডেট: March 4, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অফিসে তালা মেরে ঝালকাঠির রাজাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবু ইউসুফ অধীনস্থদের নিয়ে কুয়াকাটা ভ্রমণে যাওয়ার অভিযোগ উঠেছে। এতে ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন স্থান থেকে সেবা নিতে সাধারণ মানুষ।

বৃহস্পতিবার (৪ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদের সার্ভার স্টেশন অফিস ভবনের সামনে গিয়ে দেখা যায় দূরদূরান্ত থেকে আসা সেবা প্রত্যাশীদের ভিড়।সেবা নিতে আসা মাওলানা মোসলেম উদ্দিন ও মাস্টার হাবিবুর রহমানসহ একাধিক ব্যক্তি জানান, বুধবার তারা অনেক দূর থেকে এসে সেবা না পেয়ে চলে যান। বৃহস্পতিবার পুনরায় এসে তালাবদ্ধ অফিস ভবন দেখতে পেয়ে তারা হতাশ হন। পরে তারা জানতে পারেন অফিসের সবাই ভবনে তালা মেরে কুয়াকাটা গেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, জেলা নির্বাচন কর্মকর্তা অহিদুজ্জামান মুন্সিসহ জেলায় কর্মরত নির্বাচন কর্মকর্তা কর্মচারীরা অনেকেই বৃহস্পতিবার অফিসে অনুপস্থিত থেকে কুয়াকাটা ভ্রমণে রয়েছেন।এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাচন অফিসার আবু ইউসুফ জানান, সব স্টাফ বরিশাল মিটিংয়ে থাকায় অফিস বন্ধ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মোক্তার হোসেন বলেন, ‘মিটিং থাকতেই পারে তবে কেউ না কেউ অফিস খোলা রাখার কথা।’তবে জেলা নির্বাচন কর্মকর্তা অহিদুজ্জামান মুন্সির বলেন, ‘রাজাপুরের কর্মকর্তাসহ আমরা সবাই একসঙ্গে রয়েছি।’

কোথায় আছেন জানতে চাইলে তিনি বলেন, ‘বরিশালে ট্রেনিংয়ে আছি।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network