১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত

গাজীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

আপডেট: মার্চ ৮, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুর প্রতিনিধি:

‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’-এ প্রতিপাদ্য নিয়ে সোমবার গাজীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসনের সহযোগিতায় এবং মহিলা বিষয়ক অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা, সনাক-টিআইবি, এসএনডি ও কেয়ার বাংলাদেশ-এর উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ডা. নন্দিতা মালাকার, সদর উপজেলা চেয়ারম্যান রীনা পারভীন, জাতীয় মহিলা সংস্থা গাজীপুর জেলা শাখার চেয়ারম্যান সেলিনা ইউনুছ, ভাষা শহিদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, নারী নেত্রী হোসনে আরা জুলি এবং মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক শাহানাজ আক্তার। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এছাড়া সকালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী প্রো-উপাচার্য অধ্যাপক ড. নাসিম বানুর নেতৃত্বে নারী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ ক্যাম্পাসে একটি র‌্যালি বের করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network