শিরোনাম
রাঙ্গাবালীতে নলকূপ থেকে বের হচ্ছে গ্যাস, এলাকায় কৌতূহল মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা বরগুনায় নদীতে ভেসে এল ৩০ ফুট লম্বা তিমি অনিয়ম-অব্যবস্থাপনাঃ অল্পের জন্য প্রাণে রক্ষা পেল শেবাচিমের অর্ধশতাধিক শিক্ষার্থী বরিশালে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান বেতাগীতে সেতু আছে, পথ নেই, ঝুঁকি নিয়ে পারাপার বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি, জিম্মি করে মালামাল লুট গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা

বরিশালে জেলিযুক্ত ১০ মণ চিংড়ি মাছ উদ্ধার: চালক-হেলপার আটক

আপডেট: March 9, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে জেলিযুক্ত ১০ মণ চিংড়ি বোঝাই একটি ট্রাকসহ ২ জনকে আটক করেছে নৌ-পুলিশ। তাদেরকে ৬ মাস করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মারফ দস্তগীর এই দণ্ডাদেশ দেন।

দন্ডপ্রাপ্তরা হলো মো. আজিজ ও নাহিদ হোসেন। তারা সাতক্ষীরার পারুলিয়া থানার দেবহাটা গ্রামের বাসিন্দা। তারা দুইজন আটক ট্রাকের চালক ও হেলপার।

বরিশালের মৎস্য কর্মকর্তা ড. বিমল চন্দ্র দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে নগরীর পোর্ট রোড এলাকা থেকে একটি ট্রাক বোঝাই জেলিযুক্ত ১০ মণ চিংড়ি মাছ জব্দ এবং এর সাথে জড়িত ২ জন আটক করে নৌপুলিশ। পরে তাদেরকে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত ৬ মাস করে কারাদন্ড প্রদান করে। এছাড়া জেলিযুক্ত ১০ মন চিংড়ি পুড়িয়ে ধ্বংস করা হয় বলে তিনি জানান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network