বানারীপাড়ায় ধর্ষণে অন্তঃসত্ত্বা বিধবা, ৩ মাস পর জোর করে গর্ভপাত

আপডেট: March 10, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশালের বানারীপাড়ায় ধর্ষণের শিকার হয়ে এক বিধবা অন্তঃসত্ত্বা হন। তিন মাস পর ধর্ষক মোটরসাইকেল মেকার মো. মজিবর মল্লিক ও তার স্ত্রী জুলেখা জোরপূর্বক ধর্ষণের শিকার নারীর গর্ভপাত করায়। মঙ্গলবার রাত সাড়ে ৯টায় ভিকটিম (৩৫) বাদী হয়ে বাইশারী বাজারের মোটরসাইকেল মেকার ধর্ষক মজিবর মল্লিক (৪৫) ও অনৈতিক কাজে সহায়তা করার পাশাপাশি বিধবার গর্ভপাত ঘটানোর অভিযোগে তার স্ত্রী জুলেখা বেগমকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

থানার ওসি মো. হেলাল উদ্দিন মামলাটি তদন্ত করে আসামিকে গ্রেফতারপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ইন্সপেক্টর (তদন্ত) মো. জাফর আহম্মেদকে নির্দেশ দেন।

সে অনুযায়ী মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর (তদন্ত) মো. জাফর আহম্মেদ ওই রাত সাড়ে ৯টার দিকে ভিকটিমকে চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের ওসিসিতে প্রেরণ করেন। এর ১ ঘণ্টার মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাইশারী এলাকায় অভিযান চালিয়ে ধর্ষক মজিবর মল্লিককে গ্রেফতার করা হয়। পরদিন ভিকটিমকে বরিশাল শেবাচিম হাসপাতালে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করেন এবং ধর্ষক মজিবর মল্লিককে কোর্টহাজতে প্রেরণ করেন। এছাড়া ওই মামলায় অভিযুক্ত মজিবর মল্লিকের স্ত্রী জুলেখা বেগম পালাতক রয়েছেন বলে মামলার তদন্ত কর্মকর্তা জানান।

এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর (তদন্ত) মো. জাফর আহম্মেদ জানান, ২০২০ সালের ৪ ডিসেম্বর রাতে উপজেলার বাইশারী বাজারের মোটরসাইকেল মেকার মো. মজিবর মল্লিক (৪৫) এক বিধবার (৩৫) ঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করে। তিন মাস পর মজিবর মল্লিক জানতে পারে ওই বিধবা অন্তঃসত্ত্বা। পরে তার স্ত্রী জুলেখা বেগমকে দিয়ে গর্ভপাত করার পরিকল্পনা করে। স্বামীর পরামর্শ অনুযায়ী স্ত্রী জুলেখা ওষুধ কিনে এনে ওই বিধবাকে বাড়িতে ডেকে এনে জোর করে খাইয়ে দেয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network