ফেসবুকে প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানকে নিয়ে কটূক্তি, গাজীপুরে একজন গ্রেপ্তার

আপডেট: March 13, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির অভিযোগে গাজীপুরে বাবুল হোসেন খান (৪১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (১২ মার্চ) রাত পৌনে ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার বাবুল হোসেন গাজীপুরের জয়দেবপুর থানাধীন জানাকৈর এলাকার মৃত হাসমত আলীর ছেলে।

জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বিশ্বজিৎ মিত্র বিষয়টি নিশ্চিত করেছেন।বিশ্বজিৎ মিত্র বলেন, শুক্রবার (১২ মার্চ) রাতে ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির অভিযোগে মনির হোসেন সুমন নামের এক যুবক বাদী হয়ে  জয়দেবপুর থানায় মামলা করেন। মামলায় বাবুল হোসেন খানকে আসামি করা হয়। পরে অভিযান চালিয়ে মামলার আসামি বাবুল হোসেন খানকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার বাবুলকে আজ শনিবার (১৩ মার্চ) আদালতে পাঠানো হয়েছে বলে জানান এসআই বিশ্বজিৎ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network