ভোলায় স্কুল ভবনের সেপটিক ট্যাংকে নেমে ৩ শ্রমিকের মৃত্যু
আপডেট: March 14, 2021
ফেইসবুক শেয়ার করুন
ভোলায় স্কুল ভবনের সেপটিক ট্যাংকে নেমে ৩ শ্রমিকের মৃত্যু
আপডেট:
Photo Card
Preview
ভোলায় স্কুল ভবনের সেপটিক ট্যাংকে নেমে ৩ শ্রমিকের মৃত্যু
ভোলা প্রতিনিধিঃ ভোলার তজুমদ্দিন উপজেলায় সাইক্লোন শেল্টারের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ৩ শ্রমিক নিহত হয়েছেন। আজ রোববার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব কুমার হাজরা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। জানা গেছে, তজুমদ্দিন উপজেলার চাচঁড়া ইউনিয়নের দক্ষিণ চাঁচড়া গ্রামের সাইক্লোন শেল্টারের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন ওই ৩ শ্রমিক। সেখানেই অসুস্থ হয়ে তাদের মৃত্যু হয়।
ভোলা প্রতিনিধিঃ ভোলার তজুমদ্দিন উপজেলায় সাইক্লোন শেল্টারের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ৩ শ্রমিক নিহত হয়েছেন। আজ রোববার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব কুমার হাজরা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
জানা গেছে, তজুমদ্দিন উপজেলার চাচঁড়া ইউনিয়নের দক্ষিণ চাঁচড়া গ্রামের সাইক্লোন শেল্টারের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন ওই ৩ শ্রমিক। সেখানেই অসুস্থ হয়ে তাদের মৃত্যু হয়।