তেজগাঁওয়ে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

আপডেট: March 16, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক: রাজধানীর তেজগাঁওয়ের তিব্বত মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দুটি পোশাক কারখানার শ্রমিকেরা। পরে শ্রমিকদের সরিয়ে দেয় পুলিশ। আজ মঙ্গলবার সকাল পৌনে নয়টার দিকে তিব্বত মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন স্টিচওয়েল ও অ্যাপারেল স্টিচ নামের দুটি পোশাক কারখানার শ্রমিকেরা। কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদ ও ৪ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে তারা বিক্ষোভ করে।

শ্রমিকদের বিক্ষোভে সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে তাদের সরে যেতে বলে। কিন্তু তারা পুলিশের অনুরোধ সত্ত্বেও সড়ক থেকে সরছিলেন না। বেলা ১১টার দিকে তাদের সরিয়ে দেয় পুলিশ। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ গণমাধ্যমকে বলেন, শ্রমিকেরা সড়ক অবরোধ করে রাখায় যানজটের সৃষ্টি হয়। পুলিশ তাদের সরে যাওয়ার জন্য অনুরোধ করে। কিন্তু শ্রমিকেরা সরেননি। তাই তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network