আপডেট: March 17, 2021
নুরুল্লাহ ভূইয়া,চরফ্যাসন( ভোলা):
বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন চরফ্যাসন পৌরসভা শাখার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ মার্চ, ভোলার চরফ্যাসন পৌরসভা কার্যালয়ে সকাল ৯টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত উক্ত নির্বাচনের ভোট গ্রহন সম্পন্ন হয়। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৮৪ জন।
নির্বাচনে সভাপতি পদে মোঃ সোলায়মান(কার্য সহকারী) ৫৩ ভোট পেয়ে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে সহকারী কর আদায়কারী মোঃ হুমুয়ুন কবির (জাফর) ৭১ ভোট পেয়ে নির্বাচিত হন।
সহ-সভাপতি পদে মেহেদী হাসান (সহঃ লাইসেন্স পরিদর্শক) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে টিকাদানকারী মোঃ ফয়সাল মাহমুদ( মমিন) ৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সাংগঠনিক সম্পাদক সহঃ কর আদায়কারী মোঃ সুমন(বিনাপ্রতিদ্বন্দ্বিতায়),
অর্থ বিষয়ক সম্পাদক হিসাব সহকারী মোঃ আলী জিন্নাহ (বিনাপ্রতিদ্বন্দ্বিতায়), আইন ও তথ্য বিষয়ক সম্পাদক সহঃ কর আদায়কারী মোঃ আকবর হোসেন
( বিনাপ্রতিদ্বন্দ্বিতায়),দপ্তর সম্পাদক বাজার আদায়কারী সুমন চন্দ্র রায় (৫৬ ভোট পেয়ে)
ধর্ম ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক অফিস সহায়ক হাজী আবদুল মান্নান (বিনাপ্রতিদ্বন্দ্বিতায়), প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বিদ্যুৎ হেলপার মোঃ আজাদ হোসেন (বিনাপ্রতিদ্বন্দ্বিতায়),মহিলা বিষয়ক সম্পাদক সহঃ কর আদায়কারী রুজিনা বেগম(বিনাপ্রতিদ্বন্দ্বিতায়) , ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক সহঃ কর আদায়কারী রুহুল আমিন (বিনাপ্রতিদ্বন্দ্বিতায়),নির্বাহী সদস্য
সহঃ কর নির্ধারক ফখরুল ইসলাম(বিনাপ্রতিদ্বন্দ্বিতায়) নির্বাচিত হয়েছেন। উক্ত
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন নির্বাহী প্রকৌশলী শামীম হাসান, এছাড়াও সহঃ কর নির্ধারক মোঃ ফকরুল ইসলাম নির্বাচন কর্মকর্তা, লাইসেন্স পরিদর্শক মোঃ মনির হোসেন নির্বাচন কমিশনার এবং উপ সহকারী প্রকৌশলী স্বপন চন্দ্র দাস নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

