শিরোনাম
বরগুনায় নদীতে ভেসে এল ৩০ ফুট লম্বা তিমি অনিয়ম-অব্যবস্থাপনাঃ অল্পের জন্য প্রাণে রক্ষা পেল শেবাচিমের অর্ধশতাধিক শিক্ষার্থী বরিশালে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান বেতাগীতে সেতু আছে, পথ নেই, ঝুঁকি নিয়ে পারাপার বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি, জিম্মি করে মালামাল লুট গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা বাকেরগঞ্জের নিমতলা–বাদলপাড়া সড়কের বেহাল দশা, সংস্কারের দাবি স্থানীয়দের বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনকে কারাদণ্ড

ভোলায় বাবাকে পিটিয়ে হত্যার দায়ে ছেলের ফাঁসি

আপডেট: March 18, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

ভোলা প্রতিনিধি: ভোলায় বাবাকে পিটিয়ে হত্যার দায়ে ছেলে আবু সায়েদকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।
বৃহস্পতিবার দুপুরে ভোলার জেলা ও দায়রা জজ এ বি এম মাহমুদুল হক এ রায় দেন।

২০১৭ সালের ২৩ আগস্ট বিকেল সাড়ে ৪ টার দিকে সদর উপজেলার পূর্ব ইলিশা ইউপির চর আনন্দ পাট গ্রামের আবদুল মুনাফ সাজিকে তার ছেলে আবু সায়েদ লোহার শাবল দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। এতে মুনাফ সাজির মাথার হাড় কেটে গুরুতর জখম হয়। তাৎক্ষণিক তাকে ভোলা সদর হাসপাতাল ও পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। অবস্থার অবনতি হলে বরিশাল থেকে ঢাকায় নেয়ার পথে ২৫ আগস্ট ভোর সাড়ে ৪ টার দিকে তার মৃত্যু হয়।

বাড়িতে একটি গাছ কাটাকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়। এ ঘটনায় নিহতের বড় ছেলে বাদী হয়ে সদর থানায় মামলা করেন। পরে জেলা ও দায়রা জজ আদালতে রাষ্ট্রপক্ষ ১০ জন স্বাক্ষীকে আদালতে উপস্থাপন করে। সাক্ষ্য প্রমাণে আসাসি আবু সায়েদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে দোষী সাবস্ত করে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

রায়ে রাষ্ট্র পক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট সৈয়দ আশিরাফ হোসেন লাবু সর্বোচ্চ সাজা দেয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। তবে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট স্বপন কৃষ্ণ দে এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network