আপডেট: March 22, 2021
পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়ন ছাত্রলীগের (একাংশ) যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসানকে কুপিয়ে জখম করা হয়েছে। রোববার রাতে মদনপুরা দরগাবাড়ি এলাকায় ওয়াজ মাহফিলের মঞ্চের কাছে এ ঘটনা ঘটে।
ঘটনার পর স্থানীয়রা উদ্ধার করে তাকে দ্রুত বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

