শিরোনাম
অনিয়ম-অব্যবস্থাপনাঃ অল্পের জন্য প্রাণে রক্ষা পেল শেবাচিমের অর্ধশতাধিক শিক্ষার্থী বরিশালে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান বেতাগীতে সেতু আছে, পথ নেই, ঝুঁকি নিয়ে পারাপার বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি, জিম্মি করে মালামাল লুট গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা বাকেরগঞ্জের নিমতলা–বাদলপাড়া সড়কের বেহাল দশা, সংস্কারের দাবি স্থানীয়দের বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনকে কারাদণ্ড বরিশালে সেইলর আউটলেটে মাফিয়া সেল অফার

গলায় ফাঁস দেয়া রোগীকে খিচুনী বলে চালিয়ে দিল চিকিৎসক

আপডেট: March 23, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

মামুন-অর-রশিদ: ঝালকাঠী সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ সিয়াম এর অবহেলায় শেষ হওয়ার পথে আরো একটি তরতাজা প্রাণ। ১৭ বছরের যুবক হায়দার আলীর বাড়ি ঝালকাঠীর ভৈরবপাশা গ্রামে। সুস্পষ্ট গলায় ফাঁস এর দাগ থাকার পরেও তাকে ভালোভাবে না দেখেই খিচুনি সমস্যা বলে বরিশাল শেবাচিমে রেফান্ড করেন ডিাঃ সিয়াম। গতকাল সোমবার দুপুরে এই ঘটনা ঘটে। পরে বিষয়টি জানাজানি হলে আরএমও ডাঃ জাফর আলী দেওয়ান ও ডাঃ সিয়াম মিলে তাদের রেজিস্টার খাতা ঠিক করেন। বিষয়টি সিভিল সার্জন মহোদয়ও জানেন বলে দাবী ডাঃ জাফরের।
শেবাচিমের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, রোগীর গলায় ফাসের চিহ্ন স্পষ্ট। অথচ খিচুনি সমস্যা লিখে রেফা্র্ড করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলেন, চাকুরী করতে এসে রোগীদের প্রতি এমন অবজ্ঞা ও অবহেলার জন্য ডাঃ সিয়ামের কঠোর বিচার হওয়া উচিৎ।

ঝালকাঠী জেলা সিভিল সার্জন ডাঃ রতন কুমার ঢালী বলেন, আমি বিষয়টি শুনেছি। তবে রেজিস্টারে ঠিক ভাবেই লেখা আছে।
ঝালকাঠী সদর হাসপাতালের আরএমও ডাঃ জাফর আলী দেওয়ান বলেন, ছাড়পত্রে ভুল হলেও রেজিস্টারে ঠিক ভাবেই লেখা আছে। আদালত ডাকলে আমরা সঠিক জবাব দিতে পারবো।
রোগীর ভুল চিকিৎসা হওয়ার বিষয়ে জানতে চাইলে কোন সদুত্তর দিতে পারেননি আরএমও।
বিস্তারিত আসছে…

 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network