শিরোনাম
অনিয়ম-অব্যবস্থাপনাঃ অল্পের জন্য প্রাণে রক্ষা পেল শেবাচিমের অর্ধশতাধিক শিক্ষার্থী বরিশালে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান বেতাগীতে সেতু আছে, পথ নেই, ঝুঁকি নিয়ে পারাপার বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি, জিম্মি করে মালামাল লুট গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা বাকেরগঞ্জের নিমতলা–বাদলপাড়া সড়কের বেহাল দশা, সংস্কারের দাবি স্থানীয়দের বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনকে কারাদণ্ড বরিশালে সেইলর আউটলেটে মাফিয়া সেল অফার

কলাপাড়ায় পানিতে ডুবে মারা গেল দুই ভাইবোন

আপডেট: March 24, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলো প্রথম শ্রেণির ছাত্রী নন্দিনী (৬) ও দুই বছরের দেবরাজ। তারা চাচাতো ভাইবোন।

নিহত শিশুর স্বজনরা জানান, মঙ্গলবার সকালে খাওয়া শেষে রণদেব মিস্ত্রির মেয়ে নন্দিনী ও দিলীপ মিস্ত্রির ছেলে দেবরাজ বাড়ির পুকুরের পাড়ে খেলা করছিল। কিছুক্ষণ পর তাদের না দেখে প্রায় আধাঘণ্টা খোঁজাখুঁজির পর পুকুর থেকে দেবরাজের ভাসমান লাশ দেখে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তার লাশ বাড়িতে নিয়ে আসা হলে খোঁজ পড়ে নন্দিনীর। তাৎক্ষণিক পুকুরে নেমে খোঁজাখুজির পর পাওয়া যায় নন্দিনীর নিথর দেহ। তাকেও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।এক সঙ্গে দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গোটা এলাকার শত শত মানুষ ছুটে আসেন। এ সময় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, শিশুর অভিভাবকদের অভিযোগ না থাকায় পারিবারিকভাবে তাদের সমাহিত করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network