শিরোনাম
অনিয়ম-অব্যবস্থাপনাঃ অল্পের জন্য প্রাণে রক্ষা পেল শেবাচিমের অর্ধশতাধিক শিক্ষার্থী বরিশালে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান বেতাগীতে সেতু আছে, পথ নেই, ঝুঁকি নিয়ে পারাপার বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি, জিম্মি করে মালামাল লুট গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা বাকেরগঞ্জের নিমতলা–বাদলপাড়া সড়কের বেহাল দশা, সংস্কারের দাবি স্থানীয়দের বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনকে কারাদণ্ড বরিশালে সেইলর আউটলেটে মাফিয়া সেল অফার

বরিশালে মধ্যরাতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে মুখরিত টর্চার সেল

আপডেট: March 26, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :: মধ্যরাতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে মুখরিত হয়ে উঠল মুক্তিযুদ্ধকালীন নির্মম নির্যাতনের সাক্ষী বরিশালের ওয়াপদা কালোনীর টর্চার সেল। যে কলোনিতে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাক হানাদার বাহিনী তাদের ঘাঁটি বানায় এবং সেখানে তৎকালীন সময়ে থাকা ভবনগুলো বাঙালিদের টর্চার সেল হিসেবে ব্যবহার করে।
দীর্ঘদিন ধরে অযত্ন, অবহেলায় পড়েছিলো মুক্তিযুদ্ধকালীন নির্মম নির্যাতনের সাক্ষী হয়ে থাকা ওয়াপদা কলোনির টর্চারসেলগুলো। পরে মুক্তিযোদ্ধাদের দাবির প্রেক্ষিতে এটিকে সংরক্ষণের উদ্যোগ নিয়ে বাস্তবায়ন করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে ওয়াপদা কালোনির টর্চার সেলে বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এর আগে বৃহস্পতিবার (২৫ মার্চ) দিবাগত রাত ১১টা ১০ মিনিটে হাজারো মোমবাতি প্রজ্জলনের মধ্য দিয়ে ১৯৭১ এর ২৫ মার্চের কালরাত্রির গণহত্যায় শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। যে কর্মসূচির উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এ সময় হাজারো কণ্ঠে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা ওয়াপদা কলোনী ও টর্চার সেল এলাকা। পরে বাউল শিল্পীরা সেখানে আয়োজিত সাংষ্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন।

এদিকে বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে নগরের সার্কিট হাউজ সম্মেলন কক্ষে গণহত্যা দিবস ২০২১ উপলক্ষে অলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া রাত ৯টা ১ মিনিটের প্রতীকী ব্লাক-আউট কর্মসূচিও পালন করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network