কুয়াকাটা বঙ্গোপসাগর থেকে ৫ জলদস্যু গ্রেপ্তার

আপডেট: March 28, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি: কুয়াকাটা সৈকত থেকে ১০০ কিলোমিটার গভীর সমুদ্রে মহিপুর থানা ও কুয়াকাটা নৌ পুলিশ যৌথ অভিযান চালিয়ে পাঁচ জলদস্যুকে গ্রেপ্তার করেছে। আজ রবিবার সকাল সাড়ে ৯টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা যায়, গত ২৪ মার্চ সন্ধ্যায় কুয়াকাটা সংলগ্ন ফাতরা বন সংলগ্ন বঙ্গোপসাগরে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পূর্বসোনাতলা গ্রামের জেলে হারুন মিয়ার ট্রলার থেকে ৩০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় জলদস্যুরা। ওই রাতেই মহিপুর থানায় একটি মামলা দায়ের করায় আজ রবিবার যৌথ অভিযানে নামে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- পশ্চিম কুয়াকাটার জালাল বাহিনীর প্রধান মো. জালাল, দুমকি উপজেলার লেবুখালীর মো. রাসেল, মো. রুহুল আমীন, নেয়াখালীর আব্দুল কাদের, চট্রগ্রামের মো. তালেব আলী।

মহিপুর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, ডাকাতির প্রস্তুতির মামলায় এদের গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে দুপুরে মহিপুর থানায় নিয়ে জিজ্ঞেসাবাদ করা হচ্ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network