চাঁদপুরে ৫০ মণ জাটকাসহ আটক ৩

আপডেট: March 30, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: চাঁদপুরের হরিনা ঘাট থেকে ৫০ মণ জাটকাসহ তিনজনকে আটক করেছে কোস্টগার্ড। সোমবার (২৯ মার্চ) রাত ১২টা থেকে মঙ্গলবার (৩০ মার্চ) ভোর ৭টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, দুলাল মাঝি (৪৫), মতিন হোসেন (৩৯) জাহিদুল ইসলাম (২২)।

এসময় জাটকা পাচারকাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।

এরপর সকাল ১০টায় আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিসকাতুল ইসলাম। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মৎস্য কর্মকর্তা আশিকুর রহমানের উপস্থিতিতে জব্দকৃত জাটকা এতিমখানা ও গরীব মানুষের মাঝে বিতরণ করা হয়।

jagonews24

কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম আসাদুজ্জামান জানান, জাটকা নিধন প্রতিরোধে অভিযান অব্যাহত রাখবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network