শিরোনাম
বরিশালে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান বেতাগীতে সেতু আছে, পথ নেই, ঝুঁকি নিয়ে পারাপার বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি, জিম্মি করে মালামাল লুট গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা বাকেরগঞ্জের নিমতলা–বাদলপাড়া সড়কের বেহাল দশা, সংস্কারের দাবি স্থানীয়দের বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনকে কারাদণ্ড বরিশালে সেইলর আউটলেটে মাফিয়া সেল অফার উজিরপুরে প্রাথমিক শিক্ষক সমিতির কাউন্সিল, সভাপতি মোবারক সম্পাদক খলিল

ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

আপডেট: March 31, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

 

নিজস্ব প্রতিবেদক:

র‌্যাব-৮ সদস্যরা বরিশালের গৌরনদী উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ এক ব্যবসায়ীকে আটক করেছে। এসময় তার কাছ থেকে ৯০ পিস ইয়াবা, মাদক ব্যবসার নগদ ৩ হাজার ১০০ টাকা এবং মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করেছেন।

বুধবার সকালে বরিশাল র‌্যাব-৮’র সদর দপ্তর থেকে পাঠানো ই-মেইল বার্তায় তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে।আটক মাদক ব্যবসায়ী আল-ফায়েজ খান (২৩) গৌরনদীর মাহিলাড়া এলাকার আজিম খানের পুত্র।সূত্র মতে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে মাহিলাড়ার বাঘার কালভার্ট এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আল-ফয়েজ খানকে আটক করা হয়। এ ঘটনায় আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে র‌্যাব-৮’র সিপিএসসি’র ডিএডি একরামুল হক বাদি হয়ে গৌরনদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার দুপুরে আল-ফয়েজকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network