শিরোনাম
বরিশালে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান বেতাগীতে সেতু আছে, পথ নেই, ঝুঁকি নিয়ে পারাপার বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি, জিম্মি করে মালামাল লুট গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা বাকেরগঞ্জের নিমতলা–বাদলপাড়া সড়কের বেহাল দশা, সংস্কারের দাবি স্থানীয়দের বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনকে কারাদণ্ড বরিশালে সেইলর আউটলেটে মাফিয়া সেল অফার উজিরপুরে প্রাথমিক শিক্ষক সমিতির কাউন্সিল, সভাপতি মোবারক সম্পাদক খলিল

বামনায় স্বতন্ত্র প্রার্থীর অফিস থেকে ককটেল ও গুলিভর্তি পিস্তল উদ্ধার

আপডেট: April 1, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

বরগুনা প্রতিনিধি:: বরগুনার বামনা উপজেলার সোনাখালী বাজারে ইউপি নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী (ঘাড়া প্রতীক) সোহেল সিকদারের নির্বাচনী অফিসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে ককটেল, বোমা তৈরির সরঞ্জাম, একটি বিদেশি পিস্তল ও একটি গুলিভর্তি ম্যাগজিন উদ্ধার করে বরগুনা গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় গত বুধবার দিবাগত রাত দেড়টার দিকে বামনা থানায় ডিবি পুলিশ বাদী হয়ে অস্ত্র ও বিস্ফোরক আইনে দুই স্বতন্ত্র প্রার্থীসহ ২০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে।

মামলার আসামীরা হলেন, স্বতন্ত্রপ্রার্থী (ঘোড়া প্রতীক) মো. সোহেল সিকদার (৩৭), স্বতন্ত্র প্রার্থী (মোটরসাইকেল প্রতীক) তরিকুজ্জামান সোহাগ (৩৮), ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাফান জোমাদ্দার আকাশ (২০), স্বতন্ত্র প্রার্থীদের সমর্থক রাজ্জাক মল্লিক (২৫), সিদ্দিক ভুইয়া (২৩), শাওন (১৮), নিরু মল্লিক (২৬), শাহজাহান মল্লিক (৫৯), আলমগীর (৩৫), ইমরান (১৯), সোহাগ (১৭), হাসান (১৮), বাদল (২৯), রফিক (২০), ইলিয়াস (২০), বাবুল (২৮), ফয়সাল (১৮), হাসিব (৩২), আবু জাফর (১৮) ও হানিফ (৩২)।

জানা গেছে, গতকাল বুধবার দুপুর ১টার দিকে বামনা সদর ইউনিয়নের সোনাখালী বাজারে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস থেকে নৌকা প্রতীকের সমর্থকদের লক্ষ্য করে ককটেল ও বোমা হামলা চালানো হয়। এ ঘটনায় নৌকার ৯ জন সমর্থক গুরুতর আহত হন। প্রায় ৩ ঘণ্টা দফায় দফায় হামলা চালানোর পরে বরগুনার ডিবি পুলিশের সদস্যরা ঘটনাস্থলে এসে পৌঁছায়। পরে পুলিশ ও ডিবির যৌথ অভিযানে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস থেকে এসব ককটেল, বোমা তৈরির সরঞ্জাম, একটি বিদেশি পিস্তল ও একটি গুলিভর্তি ম্যাগজিন উদ্ধার করা হয়। এসময় ওই ভবন থেকে দুই স্বতন্ত্র প্রার্থীসহ ২০ জনকে আটক করে গোয়েন্দা পুলিশ।

বামনা থানার অফিসার ইন চার্জ মো. হাবিবুর রহমান জানান, স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিসের বাথরুমের ভেতর থেকে বোমা তৈরির সরঞ্জাম, বেশ কয়েকটি ককটেল ও একটি পিস্তল উদ্ধার করা হয়। আটককৃতদেরে নামে অস্তহ্র ও বিস্ফোরক আইনে মামলা নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরের পর তাদেরকে বরগুনা কোর্টে পাঠানো হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network