শিরোনাম
বরিশালে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান বেতাগীতে সেতু আছে, পথ নেই, ঝুঁকি নিয়ে পারাপার বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি, জিম্মি করে মালামাল লুট গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা বাকেরগঞ্জের নিমতলা–বাদলপাড়া সড়কের বেহাল দশা, সংস্কারের দাবি স্থানীয়দের বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনকে কারাদণ্ড বরিশালে সেইলর আউটলেটে মাফিয়া সেল অফার উজিরপুরে প্রাথমিক শিক্ষক সমিতির কাউন্সিল, সভাপতি মোবারক সম্পাদক খলিল

বাউফলে আ.লীগের ৬ নেতাকে বহিষ্কার

আপডেট: April 1, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভেঙে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হওয়ায় ছয় নেতাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ স ম ফিরোজ এমপি স্বাক্ষরিত পৃথক চিঠিতে কনকদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান হিরন, কেশবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আবুল বাশার খান, একই ইউনিয়নের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক এনামুল হক অপু, ধুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান রব, চন্দ্রদ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হক আলকাচ ও আদাবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সিকদারকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়ে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।

গত ২৯ মার্চ স্বাক্ষরিত চিঠি বুধবার পৌঁছে দেওয়া হয়েছে।

চিঠির অনুলিপি কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, দপ্তর সম্পাদক ও পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পাঠানো হয়।

এদিকে বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চন্দ্রদ্বীপ ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন এনামুল হক আলকাচ।ওই নির্বাচনেও বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছিল। কিন্তু চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তাকে দলে ফিরিয়ে আনা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network