শিরোনাম
বেতাগীতে সেতু আছে, পথ নেই, ঝুঁকি নিয়ে পারাপার বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি, জিম্মি করে মালামাল লুট গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা বাকেরগঞ্জের নিমতলা–বাদলপাড়া সড়কের বেহাল দশা, সংস্কারের দাবি স্থানীয়দের বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনকে কারাদণ্ড বরিশালে সেইলর আউটলেটে মাফিয়া সেল অফার উজিরপুরে প্রাথমিক শিক্ষক সমিতির কাউন্সিল, সভাপতি মোবারক সম্পাদক খলিল বাকেরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা ভোলায় অবৈধ বালু উত্তোলন, ৬ ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৪০

টিকা নেয়ার পরও কাঠালিয়ায় করোনায় স্কুলশিক্ষকের মৃত্যু

আপডেট: April 3, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় তম্ময় বেপারী (৩৫) নামে এক স্কুলশিক্ষক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি গত ২০ মার্চ করোনার টিকা নিয়েছিলেন। শনিবার বেলা ১১টার দিকে বরিশাল মেডিক্যালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।  জ্বর-সর্দি ও ডায়রিয়ায় আক্রান্ত হলে তিনি ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নেন এবং ৩১মার্চ করোনা টেস্টে রেজাল্ট পজিটিভ আসে।

তম্ময় বেপারী উপজেলার নেয়ামতপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবং চেঁটরী রামপুর ইউনিয়নের রামপুর গ্রামের দিলিপ বেপারীর ছেলে।নেয়ামতপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিল চন্দ্র তালুকদার শিক্ষক তম্ময় বেপারী করোনায় মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, গত ২০ মার্চ বিদ্যালযের পাশে মিরুখালী ক্লিনিক থেকে তিনি করোনার টিকা নেন।

পরের দিন ২১ মার্চ জ্বর হলে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্র চিকিৎসা নেন এবং ৩১ মার্চ টেষ্টে তার করোনা পজিটিভ ধরা পড়ে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network