যশোরে ৩০ টাকার জন্য পিটিয়ে হত্যা!

আপডেট: April 4, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: মাত্র ৩০ টাকার জন্য যশোরের অভয়নগরে মাদকাসক্ত গ্যারেজমিস্ত্রী রাজু ওরফে টুট্টু ফকির রড দিয়ে পিটিয়ে শুকুর আলী (৫৫) নামে এক ভ্যানচালকে হত্যা করেছেন। গতকাল শনিবার (৩ মার্চ) রাতে উপজেলার ধোপাদী গ্রামে নতুনপাড়ায় টুট্টু ফকিরের গ্যারেজে এ ঘটনা ঘটে। আজ রবিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর মর্গে পাঠানো হয়েছে।

নিহত শুকুর আলী ধোপাদী গ্রামের দপ্তরীপাড়ার গুচ্ছগ্রামের মৃত সোনা মিয়ার ছেলে। হত্যাকারী রাজু ওরফে টিট্টু ফকির একই গ্রামের ইদু ফকিরের ছেলে।

নিহতের ভাই মকবুল হোসেন জানান, শনিবার রাত আনুমানিক ৮টার সময় শুকুর আলী তার ভ্যান নিয়ে টুট্টু ফকিরের গ্যারেজের সামনে পৌঁছলে পাওনা ৩০ টাকা দাবি করেন গ্যারেজমিস্ত্রী টু্ট্টু ফকির। টাকা পরে দিতে চাইলে টুট্টু ফকির তার হাতে থাকা ভ্যানের রড (এক্সেল রড) দিয়ে শুকুর আলীর মাথায় আঘাত করেন। রক্তাক্ত জখম অবস্থায় শুকুর আলী মাটিতে লুটিয়ে পড়েন। এলাকাবাসী ও পথচারীরা শুকুরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ বাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান কালের কণ্ঠকে জানান, রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। গ্যারেজমিস্ত্রী রাজু ওরফে টুট্টু ফকিরকে আটকের অভিযান চলছে। মরদেহ যশোর মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন আছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network