শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

মামুনুল হককে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, জেলহাজতে যুবলীগ নেতা

আপডেট: April 5, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হককে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক নারীর ছবি যুক্ত করে আপত্তিকর ছবি পোস্ট করার অভিযোগে এমাদ আহমেদ জয় নামে এক যুবলীগ নেতাকে আটকের একদিন পর পুলিশের দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

সোমবার তাহিরপুর থানায় পুলিশের দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এর আগে রবিবার দুপুরে তাহিরপুর থানা পুলিশ যুবলীগ নেতা এমাদ আহমেদ জয়কে (২৮) আটক করে।

এমাদ তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ভোলাখালী গ্রামের প্রয়াত জজ মিয়ার ছেলে। তিনি ইউনিয়ন যুবলীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল লতিফ তরফদার বলেন, আমলযোগ্য অপরাধ বন্ধে ফৌজদারি কার্যবিধির ধারায় এমাদ আহমেদের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আজ জেলহাজতে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network