শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

কালবৈশাখী ঝড়: মৃতের সংখ্যা বেড়ে ১১

আপডেট: April 5, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: গাইবান্ধায় রবিবার দুপুরে প্রায় দেড় ঘণ্টার বৃষ্টিহীন কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে পুরো জেলা। এ ঝড়ে জমির ওঠতি ফসল, কাঁচা ঘরবাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে গাইবান্ধা সদরে পাঁচজন, পলাশবাড়ীতে তিনজন, ফুলছড়িতে দু’জন এবং সুন্দরগঞ্জে একজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে বলে জানায় সংশ্লিষ্ট সূত্রগুলো।

রবিবার মৃতের সংখ্যা ১০ থাকলেও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম ও মোল্লার চর ইউপি চেয়ারম্যান মো. আবদুল হাই মন্ডল সোমবার জানান, রবিবার ঝড় শুরু হওয়ার পর সদরের মোল্লার চরের ১৮টি বাড়িতে আগুন লাগে। এ সময় বাড়িতে শুয়ে থাকা কৃষি শ্রমিক আমিনুল ইসলামের স্ত্রী বাতাসী বেগম (৩০) অগ্নিদগ্ধ হন। রাতে তাকে ময়মনসিংহ নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়।

অন্য নিহতরা হলেন- গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের বাকেরপাড়া গ্রামের ইউনুছ আলীর স্ত্রী জাহানারা বেগম (৫০), একই ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের আব্বাস আলীর ছেলে আবদুল গোফ্ফার (৪২), গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ী ইউনিয়নের ঢনঢনিপাড়া গামের মিঠু মিয়ার স্ত্রী সাহারা বেগম (৪১), সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের কিশামত হলদিয়া গ্রামের সোলায়মান আলীর স্ত্রী ময়না বেগম (৪৭), ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের কাতলামারি গ্রামের বিশু মিয়ার স্ত্রী শিমুলি বেগম (২৬), সদরের রামচন্দ্রপুর ইউনিয়নের হরিণসিংগা গ্রামের হিরু মিয়ার ছেলে মুনির (৫), একই ইউনিয়নের আরিফ খান বাসুদেবপুর গ্রামের রিজু মিয়ার স্ত্রী আর্জিনা বেগম (২৮), বাদিয়াখালী ইউনিয়নের রিফাইতপুর সরকারেরতারি গ্রামের খগেন্দ্র চন্দ্রের স্ত্রী জোৎস্না রানী (৫৫), পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের কুমেদপুর গ্রামের আবদুল কাদের মিয়ার স্ত্রী মমতা বেগম (৬৪) এবং ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের ডাকাতিয়ার চর গ্রামের বারেক মিয়ার ছেলে হাফিজ উদ্দিন (৬৫)।

সোমবার সদর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ঝড়ে বিধ্বস্ত বাড়িঘর, পড়ে যাওয়া গাছপালা নিয়ে মানুষের দুর্ভোগের চিত্র। বিশেষ করে বল্লমঝাড়, রামচন্দ্রপুর, কুপতলা, খোলাহাটি এলাকায় খোলা আকাশের নিচে রয়েছেন শিশু নারী পুরুষ।

খোলাহাটির মোহাম্মদ আলী (৫৫) জানান, ঘরবাড়ি জোড়াতালি দিয়ে ঠিক করার চেষ্টা করছেন। কিন্তু  সরকারি সাহায্য ছাড়া তার পক্ষে কাজটি অসম্ভব। একই ধরনের কথা অন্য ক্ষতিগ্রস্থদের মুখে।

এদিকে, জেলা প্রশাসনের কর্মকর্তাদের মঙ্গে যোগাযোগ করে জানা গেছে, ঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা এখনও সম্ভব হয়নি। তাদের কাজ চলছে। তবে এরই মধ্যে নিহতদের পরিবারগুলোকে ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network