শিরোনাম
বেতাগীতে সেতু আছে, পথ নেই, ঝুঁকি নিয়ে পারাপার বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি, জিম্মি করে মালামাল লুট গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা বাকেরগঞ্জের নিমতলা–বাদলপাড়া সড়কের বেহাল দশা, সংস্কারের দাবি স্থানীয়দের বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনকে কারাদণ্ড বরিশালে সেইলর আউটলেটে মাফিয়া সেল অফার উজিরপুরে প্রাথমিক শিক্ষক সমিতির কাউন্সিল, সভাপতি মোবারক সম্পাদক খলিল বাকেরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা ভোলায় অবৈধ বালু উত্তোলন, ৬ ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৪০

রাঙ্গাবালীতে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আপডেট: April 5, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার কোড়ালীয়া লঞ্চঘাট থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, বরিশাল কোতোয়ালি থানার বিল্লাবাড়ি এলাকার ইয়াসিন হাওলাদার ও রাঙ্গাবালী উপজেলার কোড়ালীয়া এলাকার আজিজুল হাওলাদার ওরফে বাবু।

রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, গোপন সংবাদে জানতে পারি ঢাকা থেকে এক কেজি গাঁজা নিয়ে জাহিদ-৮ লঞ্চে রাঙ্গাবালী উপজেলার কোড়ালীয়া লঞ্চঘাটে আসে ইয়াসিন। এদিকে তার কাছ থেকে গাঁজা রিসিভ করে আজিজ। ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ ওই দুই মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়। ওসি আরো জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network