শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

কাল থেকে দোকান-বিপণিবিতান আট ঘণ্টা খোলা

আপডেট: April 8, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

ফাইল ছবি!

আপডেট নিউজ ডেস্ক: স্বাস্থ্যবিধি মেনে কাল শুক্রবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখতে পারবেন ব্যবসায়ীরা। তবে স্বাস্থ্যবিধি পরিপালন না করা হলে আইনানুগ ব্যবস্থা নেবে সরকার।

আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানিয়েছে। উপসচিব মো. রেজাউল ইসলামের স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, কাল শুক্রবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত সকাল নয়টা থেকে ৫টা পর্যন্ত আট ঘণ্টা দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখা যাবে। এ ছাড়া করোনার টিকা কার্যক্রমও যথারীতি চলবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের আরোপিত বিধিনিষেধের কারণে গত সোমবার থেকে সারা দেশের দোকানপাট ও বিপণিবিতান বন্ধ রয়েছে। স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলার দাবিতে গত রোববার থেকে ঢাকাসহ সারা দেশের ব্যবসায়ীরা বিক্ষোভ করছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network