শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

চিকিৎসকের ফেসবুক মেসেঞ্জারে নগ্ন ছবি পাঠিয়ে যুবক গ্রেপ্তার

আপডেট: April 10, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বগুড়ার শেরপুরে নারী চিকিৎসককে উত্ত্যক্ত করার ঘটনায় রাশেদ আহম্মেদ (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরের পর উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

যুবক ওই গ্রামের আবু হানিফের ছেলে। এর আগে শুক্রবার (৯ এপ্রিল) দিবাগত রাতে শেরপুর শহরের হাসপাতাল রোডস্থ মডার্ন ক্লিনিকের মালিক ও চিকিৎসক ডা. রাফসানা জাহান রিম্মি বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, গত ৭ মার্চ শহরের হাসপাতাল রোড এলাকার রফিকুল ইসলামের মেয়ে ওই নারী চিকিৎসকের ব্যক্তিগত ফেসবুক আইডির মেসেঞ্জারে প্রথমে মেসেজ পাঠান রাশেদ। এরপর থেকে প্রতিনিয়তই অশ্লীল ও কুরুচিপূর্ণ মেসেজ পাঠাতে থাকেন। এসব থেকে তাকে বিরত থাকতে বলা হয়। কিন্তু এতে তিনি বেপরোয়া হয়ে উত্ত্যক্তের মাত্রা বাড়িয়ে দেন। এমনকি গত তিন-চার দিন তিনি মেসেঞ্জারে বিভিন্ন নগ্ন ও অশ্লীল ছবি পাঠানো শুরু করেন।

শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) এস এম আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উক্ত ঘটনায় থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা নেওয়া হয়েছে। সেই সঙ্গে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত রাশেদ নামের ওই যুবককেও গ্রেপ্তার করেছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network