শিরোনাম
বেতাগীতে সেতু আছে, পথ নেই, ঝুঁকি নিয়ে পারাপার বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি, জিম্মি করে মালামাল লুট গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা বাকেরগঞ্জের নিমতলা–বাদলপাড়া সড়কের বেহাল দশা, সংস্কারের দাবি স্থানীয়দের বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনকে কারাদণ্ড বরিশালে সেইলর আউটলেটে মাফিয়া সেল অফার উজিরপুরে প্রাথমিক শিক্ষক সমিতির কাউন্সিল, সভাপতি মোবারক সম্পাদক খলিল বাকেরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা ভোলায় অবৈধ বালু উত্তোলন, ৬ ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৪০

বরগুনায় ট্রলির ধাক্কায় অটোরিকশাযাত্রী নিহত

আপডেট: April 13, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

বরগুনা প্রতিনিধি: বরগুনার বেতাগী উপজেলায় ট্রলির ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত দুজন।সোমবার বিকাল ৫টার দিকে উপজেলার বিবিচিনি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ফরাজিবাড়ির মসজিদসংলগ্ন আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম গোলভানু (৫০)। তিনি বাকেরগঞ্জ উপজেলার মহেশপুর এলাকার মোকলেস তালুকদারের স্ত্রী। তিনি ব্র্যাককর্মী ছিলেন।জানা যায়, গোলভানু মেয়ের শশুড়বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথে এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় আহত হন দুজন। আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম)  আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ট্রলিচালক দুর্ঘটনার পরই পালিয়ে যায়।বেতাগী থানার এসআই মাঈনুল হাসান জানান, ঘটনাস্থলে গিয়ে তাজ পরিবহন নামে একটি ট্রলি পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। মরদেহ ধানায় পাঠানো হয়েছে।

বেতাগী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।তবে নিহত বৃদ্ধার পরিবার কোনো ধরনের মামলা করতে রাজি হচ্ছে না।তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network