শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

সড়ক দুর্ঘটনা, স্বামী-স্ত্রীসহ প্রাণ গেল চারজনের

আপডেট: April 14, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: করোনা মোকাবিলায় কঠোর লকডাউনে যখন সারাদেশ। ঠিক তখন গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাভার্ডভ্যান চাপায় স্বামী-স্ত্রীসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হন শিশুসহ আরও তিনজন।বুধবার (১৪ এপ্রিল) বিকেল ৪টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে উপজেলার কালিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বরিশাল ইউনিয়নের রামপুরা গ্রামের মৃত ইসহাক আলীর ছেলে স্কুল শিক্ষক আনিছুর রহমান (৩১), তার মা রেহেনা বেগম (৪৪), স্ত্রী রাজিয়া সুলতানা ও শ্যালক জাহিদ।

স্থানীয়রা জানান, বিকেলে গোবিন্দগঞ্জ থেকে ব্যাটারি চালিত যাত্রীবাহী একটি অটোভ্যান কালিতলা বাজারের দিকে যাচ্ছিল। পথে কালিতলাা এলাকায় একটি কাভার্ডভ্যান অটোভ্যানটিকে চাপা দেয়। এতে সাতজন আহত হন।আহতদের মধ্যে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক অটোভ্যানযাত্রী জাহিদকে মৃত ঘোষণা করেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আনিছুর রহমান মারা যান। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আনিছুর রহমানের মা ও স্ত্রী মারা যান। দুর্ঘটনায় আহত আনিছুর রহমানের এক বছরের শিশুসহ তিনজন জন হাসপাতালে চিকিৎসাধীন।গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এ ঘটনায় ঘাতক কাভার্ড ভ্যানটিকে আটক করা হয়েছে।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network