শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

শ্রীপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বন বিভাগ

আপডেট: April 15, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

গাজীপুরের শ্রীপুরের কেওয়া গ্রামে বনের জায়গায় তৈরি করা স্থাপনা উচ্ছেদ করেছে বন বিভাগ।
বুধবার (১৪ এপ্রিল) দুপুরে এক অভিযানে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় বনের এক একর জায়গা উদ্ধার হয়।বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর বিট কর্মকর্তা সজীব মজুমদার।

বিট কর্মকর্তা জানান, কেওয়া গ্রামে বনের এক একর জায়গা দীর্ঘদিন বেদখলে ছিল। সেই জায়গায় লিচুবাগান ও স্থাপনাও তৈরি করা হয়। সম্প্রতি বনের জায়গায় অবৈধভাবে পাকা ঘর নির্মাণ করা হচ্ছিল। খবর পেয়ে বনের জমি শনাক্ত করার কাজ শুরু করা হয়। জমি চিহ্নিত হওয়ার পর বুধবার দুপুর ৩টা থেকে ৪টার মধ্যে সেখানে অভিযান চালানো হয়। বন বিভাগের কর্মীদের নিয়ে বনের জায়গায় অবৈধভাবে তৈরি করা স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযানে এক একর বনের জায়গা উদ্ধার করা হয়েছে। সেখানে বনায়ন করা হবে। এছাড়া, স্থাপনা তৈরি ও জমি অবৈধ দখলে রাখার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network