১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তালতলীতে এম্বুলেন্স মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন. সভাপতি সামীম মৃধা সাধারণ সম্পাদক কবির মৃধা বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা

সৌন্দর্য বাড়াতে গিয়ে বিপদে অভিনেত্রী

আপডেট: এপ্রিল ১৯, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

তামিল অভিনেত্রী রাইজা উইলসন। সম্প্রতি ত্বকের সৌন্দর্য বাড়াতে চর্মরোগ বিশেষজ্ঞের দ্বারস্থ হয়েছিলেন এই অভিনেত্রী। কিন্তু ফল উল্টোটা হয়েছে। ত্বক চকচকের পরিবর্তে তার চেহারার অবস্থাই এখন নাজেহাল।এ অভিনেত্রীর দাবি- ত্বকের বিশেষ পরিচর্যা করানোর জন্য চর্মরোগ বিশেষজ্ঞের গিয়েছিলেন তিনি। কিন্তু তাকে বাধ্য করা হয় অন্য একটি চিকিৎসার জন্য। যা অপ্রয়োজনীয় ছিল বলে মনে জানিয়েছেন তিনি।

নিজের মুখের ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন রাইজা। সেখানে সেই চিকিৎসকের তথ্য প্রকাশ করে লিখেছেন, ‘একটি অতি সাধারণ প্রয়োজনে এই চিকিৎসকের কাছে গিয়েছিলাম। তিনি আমাকে বাধ্য করেন বিশেষ একটি চিকিৎসা করানোর জন্য, যার আদৌ প্রয়োজন ছিল না। তার ফলাফল আপনাদের সামনে’।

কেবল তাই নয়, অভিনেত্রী জানালেন, এর পর থেকে সেই চিকিৎসক তার কোনও ফোন তুলছেন না। শুধু জানিয়ে দিয়েছেন যে তিনি শহরের বাইরে আছেন।তামিল ‘বিগ বস’ খ্যাত অভিনেত্রী রাইজার হাতে সম্প্রতি একাধিক ছবি রয়েছে। ‘অ্যালিস’, ‘হ্যাশট্যাগ লাভ’ ইত্যাদি। তবে চেহারার যে হাল তাতে কাজ চালিয়ে যাওয়ার তার জন্য অসম্ভব।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network