শিরোনাম
ওমরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী ইউসুফের সমর্থনে শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা উন্নয়নের অঙ্গীকার নিয়ে বাকেরগঞ্জের পথে-প্রান্তরে জান্নাতুল ফেরদৌস গোলাপ, মডেল উপজেলা গড়ার প্রত্যয় জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড, ছাত্রলীগ-যুবলীগ নেতাদের নামে মামলা দূর্বলরা শক্তি পেলে অত্যাচারী হয়ে উঠে! উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা বাকেরগঞ্জে বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন মনপুরায় ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবক আটক নেত্রকোনায় ৩৪ কেজি গাঁজাসহ দুইজন আটক

বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের শাহাদাত বার্ষিকী পালিত

আপডেট: April 20, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক: ফরিদপুরের মধুখালীতে বীর শ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফের ৫০তম শাহাদাত বার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের রউফ নগরের (সালামতপুর) অবস্থিত বীর শ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার চত্বরে তার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

এ সময় মধুখালীর ইউএনও মো. মোস্তফা মনোয়ার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মুরাদুজ্জামান মুরাদ, ইউপি চেয়ারম্যান জাহিদুর রহমান বাবু, বীর শ্রেষ্ঠ এর বড় বোন জোহরা বেগম, সাইদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। পরে বিশেষ মোনাজাত করা হয়।

এরআগে সকালে স্মৃতি জাদুঘর ও গ্রন্থাগার ভবনে জাতীয় পতাকা তোলেন বীর শ্রেষ্ঠ-এর বড় বোন জোহরা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এছাড়া অন্য কর্মসূচির মধ্যে রয়েছে তারাবীহ নামাজ শেষে স্থানীয় মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network