শিরোনাম
তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জীবননগরে গাঁজাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ চরফ্যাশনের এওয়াজপুরে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তামিম সিকদারের বাইক শোডাউন, গণসংযোগ বরিশাল নগরীতে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩

বরিশাল মহানগর ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে ধর্ষণ মামলা

আপডেট: April 22, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ:: অভিযোগের দুদিন পর অবশেষে ধর্ষণের মামলা নিলো পুলিশ। এক তরুণীকে ধর্ষণ ও গর্ভপাত করায় বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতি জসীম উদ্দিনের বিরুদ্ধে এই মামলা নিয়েছে বরিশালের এয়ারপোর্ট থানা পুলিশ।

গত সোমবার (১৯ এপ্রিল) রাতে ওই তরুণী  অভিযোগ এবং মামলা গ্রহণের আবেদন করার পর বুধবার (২১ এপ্রিল) গভীর রাতে মামলাটি গ্রহণ হয়।

এয়ারপোর্ট থানা পুলিশের ওসি কমলেশ চন্দ্র হালদার জানান, বুধবার রাতে মামলাটি নেয়া হয়েছে। তদন্ত কাজ এবং  অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।মামলায় অভিযোগ করা হয়, বিয়ের প্রলোভন দেখিয়ে ২০১৯ সালে প্রথম বাদীকে ধর্ষণ করে মহানগর ছাত্রলীগ সভাপতি জসীম। এরপর সে গর্ভবতী হয়ে পড়লে বরিশাল জেনারেল হাসপাতালে তার গর্ভপাত করানো হয়। এরপর ঢাকার হোটেলসহ বিভিন্ন স্থানে তাকে একাধিকবার জোড়পূর্বক ধর্ষণ এবং সর্বশেষ চলতি বছরের মার্চ মাসে বাদীর নিজ বাসায় বসে বাদীকে দুইদিনের মধ্যে বিয়ের প্রলোভনে পুনরায় ধর্ষণ করে জসীম। এরপর তাকে বিয়ের জন্য চাপ দেয়া হলে জসীম বিবাহিত এবং বিয়ে করা সম্ভব না বলে জানায়।
এদিকে রবিবার (১৮ এপ্রিল) জসীম উদ্দিন বিবাহবন্ধনে আবদ্ধ হয় অপর এক তরুণীর সঙ্গে। বিয়ের পরের দিনই তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করা হয়।ভুক্তভোগী ওই তরুণী গণমাধ্যমকে জানিয়েছেন, বুধবারের মধ্যে জসিমের পরিবার তাকে বউ হিসেবে গ্রহণ করলে তিনি থানা পুলিশ থেকে সরে আসবেন। তার দাবি না মানলে কঠোর আইনের আশ্রয় নিবেন বলেও জানান তিনি।

বরিশাল মহানগর ছাত্রলীগ সভাপতি জসীম উদ্দিনের পরিবারের দাবি, এটা রাজনৈতিক চক্রান্ত। এর  আগেও চক্রান্ত করা হয়েছে।অপরদিকে, জসীমের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে কেন্দ্রীয় ছাত্রলীগের কমিটির কাছে সুপারিশ করেছে বরিশাল মহানগর আওয়ামী লীগ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network