শিরোনাম
বেতাগীতে সেতু আছে, পথ নেই, ঝুঁকি নিয়ে পারাপার বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি, জিম্মি করে মালামাল লুট গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা বাকেরগঞ্জের নিমতলা–বাদলপাড়া সড়কের বেহাল দশা, সংস্কারের দাবি স্থানীয়দের বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনকে কারাদণ্ড বরিশালে সেইলর আউটলেটে মাফিয়া সেল অফার উজিরপুরে প্রাথমিক শিক্ষক সমিতির কাউন্সিল, সভাপতি মোবারক সম্পাদক খলিল বাকেরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা ভোলায় অবৈধ বালু উত্তোলন, ৬ ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৪০

সেই মা সুস্থ হয়ে বাসায় ফিরলেন

আপডেট: April 23, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:  অক্সিজেন সেচুরেশন ৭০ অবস্থায় মা-কে বাচাঁনোর জন্য শরীরে ৮ লিটার মাত্রার চলমান ২০ কেজি ওজনের অক্সিজেন সিলিন্ডার বেঁধে যে বাইকে করে হাসপাতালে নিয়ে করোনার চিকিৎসা দিয়েছিল সন্তান, আজ সেই মমতাময়ী মায়ের অক্সিজেন সেচুরেশন ৯৬ নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে সেই বাইকে করেই।

মা রেহেনা পারভীন (৫০) সুস্থ অবস্থায় বাসায় ফিরেছেন- বিষয়টি গনমাধ্যমকে সন্তান জিয়াউল হাসান টিটু।

রোগীর অক্সিজেন সাপ্লাই ঠিক রাখতে শরীরের সঙ্গে গামছা দিয়ে অক্সিজেন সিলিন্ডার বেঁধে রে‌খে‌ছিলেন। মোটরসাইকেলের পেছ‌নে ক‌রোনায় আক্রান্ত মা ব‌সে আছেন। সেই  স্কুল শিক্ষিকা মা‌কে লকডাউ‌নের সময় মোটরসাইকেলে ক‌রে গত শ‌নিবার (১৭ এপ্রিল) বি‌কে‌লে শের ই বাংলা মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতালে নিয়ে আসেন তার ছে‌লে।  আর এ দৃশ্য দেখতে পেয়ে মহাসড়কে থাকা চেকপোস্ট থেকে সেই ক‌রোনা রোগী বহন করা মোটরসাইকেলটিকে দ্রুত ও অবাধে যেতে দিয়েছে পুলিশ।

সেই মা রেহেনা পারভীন (৫০) সুস্থ অবস্থায় বাসায় ফিরেছেন। বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন সন্তান জিয়াউল হাসান টিটু।

ক‌রোনায় আক্রান্ত ওই রোগী হ‌চ্ছেন, রেহেনা পারভীন ঝালকাঠীর নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। তিনি বীর মুক্তিযোদ্ধা মরহুম আবদুল হাকিম মোল্লার স্ত্রী। রে‌হেনা‌কে বহনকারী মোটরসাইকেলের চালক হ‌চ্ছেন তারই ছে‌লে জিয়াউল হাসান টিটু। টিটু আজ শুক্রবার সকালে মা’কে সুস্থ অবস্থায় নলছিটির বাসায় নিয়ে এসেছেন।

তিনই বলেন, ‘মাকে নিয়ে চিন্তিত ছিলাম। অবশেষে মা’কে সুস্থ অবস্থায় সাথে নিয়ে ৬ দিন পর বাসায় ফিরলাম। এরচেয়ে আনন্দের আর কি হতে পারে। আমি কৃতজ্ঞ সৃষ্টিকর্তার নিকট, কৃতজ্ঞ যারা সহযোগিতার জন্য পাশে ছিলেন।’

জিয়াউল হাসান টিটু জানান, গত বুধবার তাঁর মার করোনা শনাক্ত হলে নলছিটির সূর্যপাশা বাড়িতে বসেই চিকিৎসা নিচ্ছিলেন। শনিবার দুপুরে শ্বাসকষ্ট বেড়ে গেলে লকডাউনের মধ্যেই মায়ের জীবন বাঁচাতে মোটরসাইকেলে টিটু নিজের শরীরে অক্সিজেন সিলিন্ডার বেঁধে অক্সিজেন মাস্ক পরিয়ে হাসপাতে নিয়ে আসেন।  সুএ -কালের কণ্ঠ

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network