গৌরনদীতে ধারালো অস্ত্রসহ তিন যুবক গ্রেফতার

আপডেট: April 28, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি:: বরিশালের গৌরনদীতে ধারালো অস্ত্রসহ মোটরসাইকেল আরোহী তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ওই উপজেলার টরকী বন্দর সংলগ্ন সুন্দরী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- একই উপজেলার বাঙ্গিলা গ্রামের আসাদুল ব্যাপারী, তুহিন হাওলাদার ও নন্দনপট্টি গ্রামের টিটু সরদার।

গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো. তৌহিদুজ্জামান জানান, টরকী বন্দর সংলগ্ন সুন্দরী এলাকায় একটি মোটরসাইকেলে তিন যুবক যাচ্ছিলেন। ওই সময় পুলিশ তাদের থামার সংকেত দিলে তারা মোটরসাইকেল ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তিনজনকেই আটক করা হয়। তাদের দেহ তল্লাশি চালিইয়ে একটি রামদা ও একটি অত্যাধুনিক চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। ওই ঘটনায় অস্ত্র আইনে মামলা করে তিনজনকে গ্রেফতার দেখান হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network