বরিশাল বিসিকে রহস্যজনক আগুনে তুলার কারখানা ছাই

আপডেট: April 28, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল বিসিক শিল্প নগরীতে রহস্যজনক আগুনে একটি তুলার কারখানা পুড়েছে। বুধবার সকালে ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টা চেষ্টায় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের বরিশাল স্টেশনের উপ-সহকারী পরিচালক বেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কী করে আগুনের ঘটনা ঘটল তা তদন্ত শেষে বলা যাবে বলে তিনি জানান।

কারখানার মালিক রফিকুল ইসলাম জানান, সকাল সাড়ে ৭টার দিকে আগুন লাগে। মিলের পেছন থেকে আগুনের সূত্রপাত। আগুন লাগার কারণ জানাতে না পারলেও এ ঘটনায় তার ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

ফায়ার সার্ভিসের বরিশাল স্টেশনের উপ-সহকারী পরিচালক বেলাল উদ্দিন বলেন, আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি নির্ধারণে তদন্ত চলছে। টিনশেড তুলার গোডাউনে আগুন লেগেছে। কারখানায় গার্মেন্টসের বাতিল কাপড় দিয়ে তুলা তৈরি হতো। ঘটনাস্থলে কোনো বিদ্যুতের তার দেখেননি। বিড়ি-সিগারেট থেকে আগুনের সূত্রপাত কিনা তা জানা যায়নি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network