শিরোনাম
তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জীবননগরে গাঁজাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ চরফ্যাশনের এওয়াজপুরে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তামিম সিকদারের বাইক শোডাউন, গণসংযোগ বরিশাল নগরীতে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩

শিশু বলাৎকারের ঘটনা ৬ হাজার টাকায় মীমাংসা!

আপডেট: April 30, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল : বরিশালের মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়নের বড়কান্দি গ্রামে কলা পাতা কাটার অজুহাতে চতুর্থ শ্রেণির এক ছাত্রকে (১২) ডেকে বাগানে নিয়ে বলাৎকারের অভিযোগ উঠেছে।

গত বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। তবে পরদিন বৃহস্পতিবার স্থানীয় প্রভাবশালীরা অভিযুক্ত জলিল হাওলাদারকে (৫৫) বলাৎকারের শাস্তি হিসেবে ৬ হাজার টাকা জরিমানা করেন। এ বিষয়ে কোন ধরনের বাড়াবাড়ি না করার জন্য ওই শিশুর পরিবারকে শাসিয়ে দেয় তারা। বাধ্য হয়েই শালিস মেনে নিতে হয়েছে বলে জানিয়েছে শিশুটির পরিবার।

অভিযুক্ত জলিল হাওলাদার চরকালেখান ইউনিয়নের বড়কান্দি মৃত আব্দুর রহিম হাওলাদারের ছেলে। তিনি আওয়ামী লীগ কর্মী এবং তার এক ছেলে ইউনিয়ন ছাত্রলীগ নেতা বলে স্থানীয়রা জানিয়েছেন। ওই শিশুর মা জানান, গত বুধবার দুপুরে প্রতিবেশী জলিল হাওলাদার কলা গাছের পাতা কাটার কথা বলে তার ছেলেকে ডেকে নেয়। পরে বাগানে নিয়ে তার ছেলেকে মুখ চেপে জোরপূর্বক বলাৎকার করে জলিল। ছেলে চিৎকার দিলে তার দাদি সেখানে ছুটে যায়। এসময় জলিল হাওলাদার পালিয়ে যান। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে বিষয়টি জানায়।

এ ঘটনায় থানার এএসআই বাদল হোসেন তার ছেলেকে উদ্ধার করে বুধবার সন্ধ্যায় মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক তার ছেলেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

বৃহস্পতিবার বিকেলে এক শালিস বৈঠকের আয়োজন করে স্থানীয় কথিত গণ্যমান্য ব্যক্তিবর্গ। বৈঠকে জলিল হাওলাদারকে শালিসদারদের কাছে ক্ষমা চাওয়ানো হয়। এসময় শালিসদাররা তাকে ৬ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার ৬ হাজার টাকা তাৎক্ষণিক ওই শিশুর পরিবারের হাতে তুলে দেয় হয়। তবে শালিসের বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন মুলাদী থানার ওসি এসএম মাকসুদুর রহমান। এ বিষয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network