ফেসবুক লাইভে সেই ছাত্রলীগ নেতাকে বিয়ের দাবি ধর্ষণের শিকার তরুণীর

আপডেট: April 30, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল: বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিনের বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ মামলার বাদী এবার ফেসবুক লাইভে এসে তদন্ত কাজে প্রভাব বিস্তারসহ বিভিন্ন শঙ্কা প্রকাশ করেছেন। এ সময় নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম দেওয়ানের বিরুদ্ধেও প্রতারণার অভিযোগ আনেন ওই তরুণী।

বৃহস্পতিবার রাত ৯টায় বাদী ওই তরুণী তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে লাইভে বিয়ের স্বীকৃতির দাবি করে প্রধানমন্ত্রীর কাছে আকুতি জানান।

মামলার বাদী ওই তরুণী ১২ মিনিট ২৩ সেকেন্ডের ভিডিওতে অভিযোগ করেন, জসিম উদ্দিন ও তার লোকজন টাকার প্রলোভন দেখিয়ে তাকে মামলা তুলে নেয়ার চেষ্টা করছে। দায়েরকৃত মামলা ও মেডিকেল টেস্টের ফলাফলের ওপর জসিম তার সভাপতি পদের প্রভাব বিস্তার করে ক্ষমতার অপব্যবহার করতে পারেন বলে শঙ্কা জানিয়েছেন ওই তরুণী।

এসময় ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম দেওয়ানের বিরুদ্ধেও তাকে নানাভাবে প্রতারণা করার অভিযোগ আনেন। এছাড়া জসিমের অনুসারী বেশ কয়েকজন ছাত্রলীগ কর্মীর সম্পর্কেও অভিযোগ করেন তিনি।

উল্লেখ্য, সম্প্রতি জসিম বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এর পরপরই গত ২১ এপ্রিল ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ এনে নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই তরুণী বরিশাল মহানগর সভাপতি জসিম উদ্দিনের বিরুদ্ধে বরিশাল এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network