শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

বোরহানউদ্দিনে চলন্ত মোটরসাইকেল থেকে ট্রাকের নিচে, প্রাণ গেল নারী পুলিশের

আপডেট: May 2, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

ভোলা প্রতিনিধি:: ভোলার বোরহানউদ্দিনে চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক নারী পুলিশ সদস্য নিহত হয়েছেন। রোববার দুপুরে ওই উপজেলার ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের কুঞ্জেরহাট বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকলিমা বোরহানউদ্দিন থানায় এএসআই পদে কর্মরত ছিলেন।

সহকারী পুলিশ সুপার রাসেলুর রহমান জানান, এএসআই আকলিমা ও আরেকজন পুলিশ সদস্য একটি মামলার তদন্ত শেষ করে মোটরসাইকেলে বোরহানউদ্দিন থানায় ফিরছিলেন। কুঞ্জেরহাট বাজারে একটি ট্রাক ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকের নিচে পড়েন। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন আকলিমা।এএসপি রাসেল আরো জানান, ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক রয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network