ঈদে শিল্প-কারখানায় ছুটি তিনদিন

আপডেট: May 3, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, পোশাক কারখানায় ও শিল্প প্রতিষ্ঠানে ঈদের ছুটি তিনদিনের বেশি দেয়া যাবে না।
সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সচিব সাংবাদিকদের এ তথ্য জানান।

সচিব বলেন, ঈদ আগামী ১৪ মে শুক্রবার হতে পারে। এক্ষেত্রে সরকার সিদ্ধান্ত নিয়েছে তিনদিনের বেশি ছুটি দেয়া যাবে না। ঈদের ছুটির তিন দিনের মধ্যে শুক্র ও শনিবার সরকারি ছুটি রয়েছে।

চলমান বিধিনিষেধ আগামী ১৬ মে পর্যন্ত অব‌্যাহত থাকবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, স্বাস্থ্যবিধি মেনে ৬ মে থেকে শহরের মধ্যে গণপরিবহন চলবে। তবে আন্তঃজেলায় সবধরনের গণপরিবহন বন্ধ থাকবে। এক জেলা থেকে অন্য জেলায় যাওয়া যাবে না। লঞ্চ ও ট্রেন চলাচল বন্ধ থাকবে।স্বাস্থ্যবিধি মেনে শর্ত সাপেক্ষে মার্কেট, শপিংমল খোলা থাকবে। তবে লোকজন মাস্ক না পরলে মার্কেট বন্ধ করে দেয়া হবে এবং কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network