শিরোনাম
তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জীবননগরে গাঁজাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ চরফ্যাশনের এওয়াজপুরে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তামিম সিকদারের বাইক শোডাউন, গণসংযোগ বরিশাল নগরীতে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩

রাজাপুরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর ভাঙলেন ইউপি সদস্য

আপডেট: May 5, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় নির্মাণাধীন গৃহ ভাংচুরের অভিযোগে মামলা ধায়ের করা হয়েছে। মঙ্গলবার রাতে বড়ইয়া ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা সমর কৃষ্ণ মিত্র বাদী হয়ে অজ্ঞাতসহ ২৩ জনকে আসামি করে মামলা ধায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ প্রদান প্রকল্পের অধীনে যার জমি নেই, ঘর নেই তাদের পুনর্বাসনের জন্য উত্তমপুরে গৃহ নির্মাণ কাজ শুরু করে উপজেলা প্রশাসন। স্থানী সোহেল, ইউপি সদস্য মনিরউজ্জামান, গোলাম মোস্তাফা মহারজসহ অজ্ঞাত ১৫-২০ জন ওই জমিতে বালু ভরাটসহ নির্মাণ কাজে বাধা দিয়ে আসছিলেন। এতের কাজ বন্ধ না হওয়ায় সোমবার রাতের আঁধারে তারা নির্মাণাধীন গৃহের দেয়াল ভেঙ্গে ফেলে।

অভিযুক্ত স্থানীয় ইউপি সদস্য মো. মনিরউজ্জামান অভিযোগ অস্বীকার জানায়, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সাতদিনের মধ্যে জবার চেয়ে নোটিশ করায় সে ক্ষিপ্ত হয়ে ঘটনাটি সাজিয়ে আমাদের ফাঁসানোর চেষ্টা করছে।রাজাপুর থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network