শিরোনাম
তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জীবননগরে গাঁজাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ চরফ্যাশনের এওয়াজপুরে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তামিম সিকদারের বাইক শোডাউন, গণসংযোগ বরিশাল নগরীতে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩

বরিশালে কিশোর সন্ত্রাসী নাজমুল অস্ত্রসহ আটক

আপডেট: May 7, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র নিয়ে মহড়ার সময় এক কিশোর সন্ত্রাসীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। নগরীর সিটি মার্কেট এলাকা থেকে বুধবার দিবাগত রাত ৮টার দিকে তাকে আটক করা হয়।

স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নগরীর সিটি মার্কেটের ব্যবসায়ী মোহাম্মদ সেন্টুর ছেলে মাদক ব্যবসায়ী আরিফুর রহমান সেতুর সঙ্গে ব্যবসায়ী ফরিদ শেখের ছেলে জিদনির তর্কবিতর্ক হয়। এরপর সেতুর নেতৃত্বে সিএনজিযোগে ১৫ থেকে ২০ জন কিশোর সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে সিটি মার্কেট এলাকায় হামলার উদ্দেশ্যে আসে। স্থানীয়রা তাদের ধাওয়া দিয়ে নাজমুলকে রামদা ও হকিস্টিকসহ আটক করে গণধোলাই দেয়।

বিষয়টি পুলিশকে জানালে বরিশাল কোতোয়ালি মডেল থানার এএসআই রফিকুল নাজমুলকে আটক করে থানায় নিয়ে যায়। এ ছাড়া হৃদয়, সুমন, রাব্বি, শাওন, কোর্ট কম্পাউন্ড এলাকার শান্ত ও মাহিন পালিয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম জানান, এ ঘটনায় রাতেই একটি মামলা দায়ের হয়েছে। জড়িত অন্যান্যদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network