শিরোনাম
তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জীবননগরে গাঁজাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ চরফ্যাশনের এওয়াজপুরে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তামিম সিকদারের বাইক শোডাউন, গণসংযোগ বরিশাল নগরীতে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩

পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

আপডেট: May 7, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

ভোলা প্রতিনিধি:; ভোলায় পুকুরের পানিতে ডুবে মো. ওসমান (৬) ও সাদিয়া (৫) নামে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ মে) বিকেলে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পৌর কাঁঠালী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু ওই এলাকার ইব্রাহিমের সন্তান।

স্থানীয়রা জানায়, বিকেলের দিকে বৃষ্টির পর ওই এলাকার হাজী ইসমাইল দেওয়ান বাড়ির দুইটি শিশু ওসমান ও সাদিয়া খেলছিল। এ সময় খেলতে গিয়ে দুইটি শিশুই পার্শ্ববর্তী একটি পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে বাড়িতে ফিরতে দেরি হওয়ায় স্বজনরা খোঁজ শুরু করে। একপর্যায়ে ওই পুকুর থেকে দুই শিশুর ভাসমান নিথর দেয় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বাংলানিউজকে জানান, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network