শিরোনাম
তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জীবননগরে গাঁজাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ চরফ্যাশনের এওয়াজপুরে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তামিম সিকদারের বাইক শোডাউন, গণসংযোগ বরিশাল নগরীতে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩

পিরোজপুরে প্রতিপক্ষের হামলায় ইউপি চেয়ারম্যানসহ আহত ১২

আপডেট: May 16, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

পিরোজপুর প্রতিনিধি:: আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে আধিপত্য বিস্তার নিয়ে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় ইউপি চেয়ারম্যানসহ ১২ জন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। উপজেলার কদমতলা বাজারে গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজন হলেন সাইদুল শেখ, সান্টু খান, মনির শেখ, শেখ এনামুল হক, সাগর খান, লতিফ খান, স্বপন পাল ও শাকিল খান। তাঁদের মধ্যে গুরুতর আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

পিরোজপুর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা বেগম দাবি করেন, স্থানীয় ইউপি নির্বাচনকে সামনে রেখে তাঁদের প্রতিপক্ষ শিহাবের লোকজন তাঁর স্বামী স্থানীয় ইউপি চেয়ারম্যান হানিফ খানসহ সঙ্গে থাকা লোকজনের ওপর হামলা চালায়। প্রথমে তারা গুলি ছোড়ে ও পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

আহত শাকিল খান জানান, প্রতিপক্ষের লোকজন কদমতলা বাজারে হঠাৎ করে তাঁদের ওপর হামলা চালায় ও কুপিয়ে জখম করে।

পিরোজপুর সদর হাসপাতালের চিকিৎসক ডা. ইসতিয়াক আহমেদ জানান, আহত ব্যক্তিদের মধ্যে একজনের মাথায় ধারালো অস্ত্রের আঘাত থাকায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া আহত অন্যদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।তবে এ ব্যাপারে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network