শিরোনাম
তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জীবননগরে গাঁজাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ চরফ্যাশনের এওয়াজপুরে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তামিম সিকদারের বাইক শোডাউন, গণসংযোগ বরিশাল নগরীতে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩

পটুয়াখালীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক

আপডেট: May 16, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালীর কলাপাড়ায় মোসা. রুবিনা বেগম (১৯) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৬ মে) দুপুরে উপজেলার টিয়াখালী ইউনিয়নের মধ্য টিয়াখালী গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রুবিনা বেগম উপজেলার চম্পাপুর ইউনিয়নের পাটুয়া গ্রামের রফিক হাওলাদারের মেয়ে। রাতুল নামে তার তিন বছরের একটি শিশুসন্তান রয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী শিমুল ফকিরকে (২৪) আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে দুপুরে টিয়াখালী গ্রামের সত্তার ফকিরের বাড়ি থেকে মোসা. রুবিনা বেগমের মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network