বানারীপাড়ায় মোবাইল কোর্টে ৪ জেলের অর্থদণ্ড

আপডেট: May 18, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে ৪ জেলেকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদণ্ড দেওয়া হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাতে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন কুমার সাহার নেতৃত্বে পরিচালিত অভিযানে চারজনকে আটক করা হয়।

অবৈধ কারেন্ট জাল ও চড়গরা দিয়ে মাছ ধরার অপরাধে আটককৃতদের মোবাইল কোর্টের মাধ্যমে ১৯৫০-এর ধারা ৫-এর ২(খ) অনুযায়ী ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় বন্দর বাজারের ফেরিঘাট সংলগ্ন সন্ধ্যা নদীর তীরে জব্দকৃত কারেন্ট জাল তাৎক্ষণিকভাবে পুড়িয়ে ফেলা হয়। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network