শিরোনাম
বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব বরগুনা পুলিশ লাইনের সামনে বিআরটিসি বাসে আগুন নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, গ্রেপ্তার ৭ তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই

বরগুনায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

আপডেট: May 24, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

বেতাগী প্রতিনিধি: বরগুনার বেতাগী উপজেলার সরিষামুরি ইউনিয়নের বেতমোর গ্রামের এলাকার চিহ্নিত চোর এইচ এম রানা ওরফে সিদ্দিকের বাড়ি থেকে দেশীয় পাইপগান, ৪টি গোলাবারুদ, ৪টি চাকু, চোরাই কাজে ব্যবহৃত সরঞ্জামসহ বিপুল পরিমাণ চোরাই মাল উদ্ধার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে বেতাগী থানার ওসি কাজী শাখাওয়াত হোসেন তপু ও ওসি তদন্ত আ. সালামের নেতৃত্বে রবিবার রাত ১২টায় অভিযান চালায়। এ সময় চোর সিদ্দিককে বাড়িতে পাওয়া যায়নি।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন তপু জানান, আমরা গোপন সংবাদ পেয়ে অভিযান চালাই, দেশীয় অস্ত্রসহ বিপুল পরিমাণ চোরাই সরঞ্জাম ও মালামাল উদ্বোর করি। চোর সিদ্দিক বাড়িতে না থাকায় আটক করতে পারিনি, তবে আটকে চেষ্টা চলছে।

এলাকাবাসী জানান, চোর সিদ্দিক চুরি এবং ডাকাতির সঙ্গে দীর্ঘদিন জড়িত। এলাকায় এমন অভিযান যাতে সব সময় করা হয় পুলিশের কাছে জোর দাবি জানাই।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network