শিরোনাম
নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব বরগুনা পুলিশ লাইনের সামনে বিআরটিসি বাসে আগুন নলছিটিতে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ নেতা ছিনতাই, গ্রেপ্তার ৭

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

আপডেট: May 25, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। তবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট হাতে শুরুটা ভাল হয়নি টাইগারদের। ম্যাচের দ্বিতীয় ওভারেই অধিনায়ক তামিম ইকবাল ও সাকিব আল হাসানকে হারায় তারা। দলীয় রান ৫০ ছোঁয়ার আগেই সাজঘরে ফিরেন লিটন দাসও।

প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ১২ ওভারে ৩ উইকেটে ৫২ রান। মুশফিকুর রহীম ৯ ও মোসাদ্দেক হোসেন ২ রানে ব্যাট করছেন। বাংলাদেশের দ্বিতীয় ও নিজের প্রথম ওভারের প্রথম বলেই তামিমকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন দুশমান্তা চামিরা। আউট হওয়ার আগে তামিম করেন ৬ বলে ১৩ রান।

চামিরার ওই ওভারেই সাজঘরে ফিরেন সাকিব। ৩ বলে কোনো রানই করতে পারেননি বিশ্বসেরা অলরাউন্ডার।এরপর মুশফিকের সঙ্গে ৩৪ রানের জুটি গড়েন লিটন। লাকশান সান্দাকানের বলে হাসারাঙ্গাকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার আগে লিটন করেন ৪২ বলে ২৫ রান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network