ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে গাছচাপায় প্রাণ গেল রিকশাচালকের

আপডেট: May 26, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

ভোলা প্রতিনিধি: ভোলায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে গাছচাপায় মো. আবু তাহের (৪৯) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার রাতে লালমোহন উপজেলার কালামা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত মো. আবু তাহের একই এলাকার বাসিন্দা। তিনি পেশায় রিকশাচালক।লালমোহন থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে মঙ্গলবার সন্ধ্যার পর থেকে লালমোহনে হালকা ও মাঝারি বাতাস শুরু হয়। রাত সাড়ে ১০টার দিকে ওই গ্রামের রিকশাচালক আবু তাহের শৌচাগারে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়। এ সময় হঠাৎ ঘরের পাশের গাছের বড় একটি ডাল ভেঙে তার ওপর পড়লে তিনি আহত হন।পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠান। পরে রাতেই তাকে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network