ছাগল চরাতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু

আপডেট: May 27, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশালের মেঘনা তীরের হিজলা উপজেলার শ্রীপুরে বিদ্যুৎস্পর্শ হয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে টিভিসি নামক ইটভাটার বিদ্যুতের তারে জড়িয়ে তাদের মৃত্যু হয়। তারা হচ্ছেন-  বড়জালিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের কাসেম হাওলাদার (৫৫) এবং তার ছেলে মোক্তার হোসেন (৩০)। তাদের দুজনের লাশ হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ঘটনায় তার আরেক ছেলে মনির হাওলাদার আহত হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

হিজলা থানার ওসি অসীম কুমার শিকদার সাংবাদিকদের জানান, আজ বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টার দিকে কাসেম হাওলাদার ইটভাটায় ছাগল চরানোর জন্য যান। টিভিএস নামক ইটভাটায় বৈদ্যুতিক লাইন নিচে পড়ে ছিল। সেই তারে কাসেম জড়িয়ে পড়েন। তখন সাথে থাকা ছেলে মোক্তার তাকে বাঁচাতে গিয়ে দুজনই বিদ্যুৎস্পর্শ হন। তাদের দুজনকে দেখে তার আরেক ছেলে মনির হাওলাদার সাহায্যে এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পর্শ হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক বাবা-ছেলেকে মৃত ঘোষণা করেন। তাদের দুজনের লাশ স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। কাসেমের আরেক ছেলে মনিরের শারীরিক অবস্থা ভালো না। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network